× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৪:৩৮ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৫:৫০ পিএম

আরিয়ানা মেডিকেল সেন্টার। প্রবা ফটো

আরিয়ানা মেডিকেল সেন্টার। প্রবা ফটো

চাঁদপুর হাজীগঞ্জে আরিয়ানা মেডিকেল সেন্টারে চিকিৎসার অবহেলায় প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারীর স্বামী।

বুধবার (১৯ এপ্রিল) চাঁদপুরের সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারী মারা যান মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে। বিষয়টি শুনেছি। এই হাসপাতাল ছাড়াও হাজীগঞ্জের কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পেয়েছি আমরা। তদন্ত করে দেখা হচ্ছে।

মৃত সানজিদা আক্তার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মহিনুল ইসলামের স্ত্রী।

মহিনুল ইসলামের অভিযোগ, অস্ত্রোপচার শেষে তার স্ত্রী সুস্থ আছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মধ্যরাতে সানজিদার রক্তক্ষরণ হলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে কুমিল্লা নিয়ে যেতে বলে। কুমিল্লা নিয়ে গেলে সেখানকার চিকিৎসক জানান, রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ ও রক্তশূণ্য হয়ে যাওয়ায় হার্ট ব্লক হয়ে তার মৃত্যু হয়েছে।

সানজিদার মামা রাকিব হোসেন বলেন, ‘রক্তশূণ্যতার বিষয়টি আগে জানানো হয়নি। নবজাতক শিশু মাকে হারানোর ঘটনার বিচার চাই।’ 

বুধবার আরিয়ানা মেডিকেল সেন্টারে গেলে দেখা যায়, সেখানকার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পরিচালকের নির্দেশে হাসপাতালের প্রধান ফটকে তালা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে আরিয়ানা হাসপাতালের পরিচালক ডা. সুমন ইসলাম ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘পরে দেখা করে কথা বলব। ফোনে কিছু বলতে চাই না।’

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা