× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৪:২৯ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৫:২৬ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের ইসলাম মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা শহরের আরামবাগ এলাকার একটি বাসায় বিদ্যুতের কাজ করছিলেন সুজন মোল্লা। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা