× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামপাল বিদ্যুৎকেন্দ্রের তামার তারসহ আটক ১

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৩:২৯ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৫:২২ পিএম

তামার তারসহ আটক চোর। প্রবা ফটো

তামার তারসহ আটক চোর। প্রবা ফটো

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া এক হাজার ১০০ কেজি তামার তারসহ একজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (১৯ এপ্রিল) সকালে বিদ্যুৎকেন্দ্র এলাকার পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের বি-১ পোস্টের পাশ এলাকায় অভিযান চালিয়ে এই চোরকে আটক করা হয়। এ সময় তার ফেলে অন্য চোরেরা পালিয়ে যায়। উদ্ধার করা তারের আনুমানিক মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের নির্দেশে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুরক্ষিত রাখতে অভিযান অব্যাহত থাকবে।’

২০২২ সালের মে মাস থেকে এ পর্যন্ত ৫৭টিরও অধিক অভিযানে প্রায় ৬৭ লাখ ৬৮ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল ও ৪৮ জন চোরাকারবারিকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা