× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ার থানা মোড়ে প্রাইভেট কারে আগুন, চালক আহত

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৯:৩০ পিএম

বগুড়ার থানা মোড়ে প্রাইভেট কারে আগুন লেগে চালক আহত হয়েছেন। প্রবা ফটো

বগুড়ার থানা মোড়ে প্রাইভেট কারে আগুন লেগে চালক আহত হয়েছেন। প্রবা ফটো

বগুড়ায় একটি প্রাইভেট কারে আগুন লেগে চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। 

অতিরিক্ত গরমের কারণে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম। 

আহত চালক মাইনুর ইসলামের মুখের কিছু অংশ পুড়ে গেছে। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, ‘সদর থানার সামনে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ- ২৩-৫০১০) আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছাই। এসে দেখি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তখন প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারটি বের করে আনা হয়। সেটি অনেক উত্তপ্ত অবস্থায় ছিল। এরপর ধীরে ধীরে সেটিকে ঠান্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ‘প্রাইভেট কারে আগুন লাগলে সদর থানার পুলিশ এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ সময় প্রাইভেট কারে থাকা ড্রাইভারকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার মুখের কিছু অংশ পুড়ে গিয়েছে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে চলে আসে। তখন তারা প্রাইভেট কার থেকে সিলিন্ডারটি উদ্ধার করে বিপদমুক্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা