সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:১৩ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:২৪ পিএম
সোনারগাঁয়ে তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় তিন হাজার অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের মধ্যে সেমাই, চিনি, দুধসহ নানা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে উপহার বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।
এ সময় প্রধান বক্তা ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এর আগে অনুষ্ঠানে সবার উপস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক উল্লাহ, ইউপি সদস্য সেলিম রেজাসহ আরও অনেকে।
ঈদ উপহার সামগ্রী পেয়ে ইসলামপুর গ্রামের নিলুফা বেগম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এবার ঈদে আর আমাগো বাজার করা লাগবো না। সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, ডাল, গুড়ো দুধ, আলু, তেল ও লবন কিনে দিছে ইঞ্জিনিয়ার মাসুম। আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক।’