× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে গাড়িচাপায় বাইসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১২:০৫ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৩:৪৯ পিএম

মৃত্যুর সংবাদে স্বজনদের আর্তনাদ। প্রবা ফটো

মৃত্যুর সংবাদে স্বজনদের আর্তনাদ। প্রবা ফটো

মানিকগঞ্জ সদরের গোলড়া চরখন্ড এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আকিজ টেক্সটাইলের ২ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।

নিহত মো. রানা মিয়া মানিকগগঞ্জ সদর উপজেলার নতুন বাইচাইল গ্রামের বাসিন্দা।

ওসি সুখেন্দু বসু জানান, গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রানা মিয়া। চরখন্ড এলাকার আকিজ টেক্সটাইলের ২ নম্বর গেটের সামনে তাকে দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যান। 

তিনি বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা