× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত, আহত ১

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ২৩:১৩ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ২৩:৪৫ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুজন মারা গেছেন। আহত হয়েছেন একজন।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকার নকলা-নাকুগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নকলা উপজেলার দামনা গ্রামের সাইফুল ইসলাম ও তন্তর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ।

আহতের নাম শহিদুল ইসলাম। তার বাড়ি কালাকুমা গ্রামে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, নকলা থেকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন নালিতাবাড়ীর দিকে আসছিলেন। নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া আফরিন সেবা বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা