× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়াইগ্রামে আগুনে পুড়ল বসত ও গোয়ালঘর, পুড়ে মরল গরু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৭:২২ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৭:৪২ পিএম

বড়াইগ্রামে বসতঘরে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস সদস্যরা।

বড়াইগ্রামে বসতঘরে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস সদস্যরা।

নাটোরের বড়াইগ্রামের ৪ নম্বর নগর ইউনিয়নের মেরিগাছা গ্রামের সাইফুলের বাড়িতে আগুন ধরে একটি শোবার ঘরসহ চারটি ঘর পুড়ে গেছে। এসব ঘরের মধ্যে ছিল একটি গোয়ালঘরও। আগুনে পুড়ে মারা গেছে একটি গরু। 

সোমবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, সোমবার দুপুরের দিকে সাইফুলের বাড়িতে চুলায় পিঠা বানানোর সময় এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে তার আগেই চারটি ঘর পুড়ে যায়। এসব ঘরের মধ্যে ছিল শোবার ঘর, রান্নাঘর, রসুন ও আসবাবপত্রের ঘর এবং গরুসহ গোয়ালঘর পুড়ে গেছে। 

নগর ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জোহা আগুনে বাড়ি পুড়ে যাওয়ার স‍ত‍্যত‍া নিশ্চিত করেন। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা