× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতাবিরোধীরা আগের চেয়ে সক্রিয় : মুক্তিযুদ্ধমন্ত্রী

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৭:২৪ পিএম

সোমবার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধমন্ত্রী। প্রবা ফটো

সোমবার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধমন্ত্রী। প্রবা ফটো

১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের ভেতরে থেকে আগের চেয়ে আরও বেশি সংগঠিত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, বর্তমান সরকার ও আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘শেখ হাসিনার সরকার এসব অপশক্তি দমন করে রেখেছে। তবে দেশি-বিদেশি প্ররোচনায় তারা প্রায় দেশের স্বাভাবিক অবস্থান বিপন্ন করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সবাইকে সজাগ থাকতে হবে।’

রাজাকারের তালিকা করার বিষয়ে তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখন রাজাকারদের তালিকা তৈরি করা হবে। আইন সংশোধনের মাধ্যমে সেই কাজটি করার পথ খুলেছে।’ 

মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সকাল সাড়ে ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধমন্ত্রী। পরে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এ সময় পুলিশ, বিজিবি, আনছার সদস্যদের গার্ড অব অনার গ্রহণ করেন মন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা