× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারখানায় ইফতারির পর তিন শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ০০:৩৮ এএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১১:৪১ এএম

সহকর্মীদের মৃত্যুর খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা। প্রবা ফটো

সহকর্মীদের মৃত্যুর খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা। প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় ইফতারির পর অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি। এ খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, ওই শ্রমিকরা ইফতারির পর বাইরে গিয়ে খাবার খান। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন।

রবিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি জানান, উপজেলার চন্দ্রায় অবস্থিত কারখানাটির পাউডার কোটিং সেকশনে কাজ করতেন ওই শ্রমিকরা। কারখানায় ইফতারির পর তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সহকর্মীদের মৃত্যুর খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা। এতে বারইপাড়া থেকে কালিয়াকৈর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘অবরোধের কারণে উত্তরবঙ্গ ও ঢাকাগামী যান চলাচলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে আমরা কাজ করছি।’

কারখানার ডেপুটি অপারেটিভ ডাইরেক্টর মো. সুজন মিয়া বলেন, ‘আমাদের কারখানায় প্রতিদিন প্রায় ১২ হাজার শ্রমিক ইফতার করেন। ওই শ্রমিকরাও প্রতিদিনের মতোই ইফতারি খেয়েছেন। পরে তারা বাইরে গিয়ে খাবার খান। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিলে মৃত্যু হয়। খাবার অথবা অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণে তাদের মৃত্যু হতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা