× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমান থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ২২:৩৯ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ২২:৪০ পিএম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।

রবিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানের ১৫ এফ ই ডি সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার ১২টি স্বর্ণের বারের ওজন ১৩৯২ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।

আবুল কালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটটি অবতরণের পর বিমানের এক ক্রু আমাদের জানান, ১৫ এফ ই ডি সিটে স্বর্ণ বা সন্দেহজনক কিছু থাকতে পারে। পরে তাদের তথ্যের ভিত্তিতে আমরা ওই সিটগুলোতে তল্লাশি চালিয়ে তাতে পরিত্যাক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার পেয়েছি। কে বা কারা বারগুলো এনেছেন সেটি আমরা নিশ্চিত নই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা