× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট আসছেন মেয়রপ্রার্থী আনোয়ার

সিলেট অফিস

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ২০:৫১ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ২১:২৫ পিএম

সিলেট আসছেন মেয়রপ্রার্থী আনোয়ার

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সোমবার (১৭ এপ্রিল) সিলেটে আসছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

দুপুর আড়াইটার দিকে বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী। এ সময় তাকে সংবর্ধনা দিয়ে ব্যাপক শোডাউন করে নগরীতে নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীর সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলের যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আনোয়ারকে মেয়রপ্রার্থী মনোনীত করা হয়।

রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আনোয়ার। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দোয়া নেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বেলা ৩টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা