× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত-ছিনতাই চত্রের ১১ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৭:৪১ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১৮:০২ পিএম

আন্তঃজেলা ডাকাতি ও ছিনতাই চত্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

আন্তঃজেলা ডাকাতি ও ছিনতাই চত্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

আন্তঃজেলা ডাকাতি ও ছিনতাই চত্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যা থেকে রবিবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইমরান হাসান, মো. রুবেল, শফি প্রকাশ, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, ইয়াছিন আরাফাত মিনার, মো. জমির, মো. সৈকত, হাবিবুল কিবরিয়া আরমান, কিল্টন দে ও কায়সার হামিদ।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার এ তথ্য জানিয়েছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ’আগ্রাবাদ এলাকা থেকে একটি প্রাইভেট কারযোগে ডাকাতি করার উদ্দেশ্যে শাহ আমানত বিমানবন্দরের দিকে একদল ডাকাত আসছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ আগ্রাবাদ এলাকায় অভিযান শুরু করে। অভিযানে আন্তঃজেলা ডাকাতি ও ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, ছিনতাই চক্রে ১০-১২ জন সদস্য থাকে। তাদের মধ্যে ৩-৪ জন বিমানবন্দরের ভেতরে অবস্থান করে এবং বাকি সদস্যরা বাইরে অপেক্ষায় থাকে। বিমানবন্দরের ভেতরে থাকা সদস্যরা বিদেশ থেকে আগত প্রবাসীদের টার্গেট করে। প্রবাসী যখন বিমানবন্দর থেকে বের হয়ে গাড়িযোগে যাওয়ার জন্য রওনা দেয়, তখন বিমানবন্দরের ভেতরে থাকা সদস্যদের তথ্য অনুযায়ী বাইরে অপেক্ষায় তাকা ছিনতাই চক্রের অন্যান্য সদস্যরা পথিমধ্যে প্রবাসীদের অস্ত্রের ভয় দেখিয়ে লাগেজসহ সর্বস্ব কেড়ে নেয়। এ ছাড়া তারা প্রবাসীদের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাসপোর্ট ফেরত দেয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আরও বলেন, চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী ও বাঁশখালী রুটে চলাচলকারী সিএনজি চালকদের সিএনজি টার্গেট করত তারা। তাদের একটি গ্রুপ সিএনজি টার্গেট করত এবং অন্য গ্রুপ যাত্রী সেজে সেই সিএনজিতে উঠত। মাঝপথে নির্জন স্থানে তারা একত্রিত হয়ে সিএনজিচালককে পিটিয়ে আহত করে কিংবা হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে সিএনজি ছিনতাই করে পালিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা