× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৯:১২ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ২১:৫৬ পিএম

নিহত টিউবওয়েল মিস্ত্রি খলিল মিয়া। প্রবা ফটো

নিহত টিউবওয়েল মিস্ত্রি খলিল মিয়া। প্রবা ফটো

কিশোরগঞ্জে সাবমারসিবল পাম্পের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে  মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত টিউবওয়েল মিস্ত্রি খলিল মিয়া জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামের মো. গেন্দু মিয়ার ছেলে।

সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন। 

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুবেল মিয়া বলেন, খলিল মিয়া সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামে নজরুলের বাড়িতে সাবমারসিবল পাম্পে কাজ করছিলেন। বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করেই কাজ শুরু করেন তিনি। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট  হলে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা