কক্সবাজার অফিস
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৪:৫১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৬:০১ পিএম
কক্সবাজার পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান। প্রবা ফটো
কক্সবাজার পৌরসভার অনুষ্ঠেয় নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঁচ সিটি করপোরেশন, তিন উপজেলা, পাঁচ পৌরসভা ও ছয় ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ওই বিজ্ঞপ্তির একটি কপি মো. মাহাবুবুর রহমান চৌধুরী পেয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে কক্সবাজার পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছি। এর জন্য পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।