× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক রাজীব নূরের ওপর হামলার ঘটনায় আটক ১

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৮ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ২০:২৯ পিএম

হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. ওয়ালিদ নামে একজনকে আটক। ছবি : সংগৃহীত

হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. ওয়ালিদ নামে একজনকে আটক। ছবি : সংগৃহীত

সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনির লেখক রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক রাজীব নূরসহ কয়েকজনের ওপর হামলার ঘটনায় মো. ওয়ালিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে তাকে আটক করা হয়। হামলার ঘটনায় থানায় দেওয়া অভিযোগে হামলাকারী হিসেবে তার নাম আছে। বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার শিকার রাজীব নূর অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর।

রামনাথ বিশ্বাসের বাড়ি দখল নিয়ে তথ্য সংগ্রহের সময় রবিবার (১১ সেপ্টেম্বর) তিনিসহ চার সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। সাংবাদিক রাজীব নূর বলেন, ভূপর্যটক রামনাথ বিশ্বাস একজন খ্যাতনামা পর্যটক। তিনি বাইসাইকেলে বিশ্ব ভ্রমণ করেছেন। ভ্রমণ বিষয়ে তার অনেক লেখা রয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ায় তার বাড়িটি দখল করা হয়েছে জানতে পেরে তথ্য সংগ্রহে আসি। রবিবার বিকালে স্থানীয় তিনজন সাংবাদিককে নিয়ে বাড়িটিতে গেলে দখলদার ওয়াহিদ মিয়া ও তার ছেলেরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করেন। এ সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটি তারা ছিনিয়ে নেন।

বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, আমরা বাড়িতে গেলে দখলদার ওয়াহেদ মিয়া উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তারা হামলা চালান। একটি বড় ইট নিয়ে সাংবাদিক আলমগীরের মাথায় আঘাত করতে গেলে আমি তাকে রক্ষা করি।

তিনি জানান, শুধু সাংবাদিক নয়, দখলদাররা ক্ষুব্ধ পর্যটকদের ব্যাপারেও। অনেক সময় রামনাথের বাড়িটি দেখতে গিয়ে পর্যটকরা লাঞ্ছিত হয়েছেন তাদের দ্বারা।

এ ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ দেন রাজীব। তাতে অভিযুক্ত করা হয়েছে বাড়িটির দখলদার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ, ওয়াসিফসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে।

প্রবা/আরএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা