× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার স্বাভাবিক রাজনীতির পথও সংকুচিত করে দিয়েছে : প্রিন্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৬:৩২ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১৬:৫৬ পিএম

সরকার স্বাভাবিক রাজনীতির পথও সংকুচিত করে দিয়েছে : প্রিন্স

আওয়ামী লীগ সরকার স্বাভাবিক রাজনীতির পথও সংকুচিত করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ছরকান্দা গ্রামে ঈদ উপহার বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আজও অধরা। আওয়ামী সরকার নির্বাচন ও গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিয়েছে। স্বাভাবিক রাজনীতির পথও সংকুচিত করে দিয়েছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশ ও জনগণ চরম আর্থিক সংকটে নিপতিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।

তিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী সরকার গণদাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চলমান আন্দোলনে নিহত আবদুর রশিদের পরিবারের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার দেওয়া হয়।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, পৌর বিএনপির আহ্বায়ক শমশের আলীসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে নেতৃবৃন্দ আবদুর রশিদের কবর জিয়ারত করেন।

আবদুর রশিদ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন এক হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা