× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শুরু

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৫:১৪ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১৬:২০ পিএম

বাংলা নববর্ষ উপলক্ষে পিরোজপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। প্রবা ফটো

বাংলা নববর্ষ উপলক্ষে পিরোজপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। প্রবা ফটো

বাংলা নববর্ষ উপলক্ষে পিরোজপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। শুক্রবার (১৪ এপ্রিল) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ‌্যালয় মাঠে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

এদিন মঙ্গল শোভাযাত্রার মধ‌্য দিয়ে শুরু হয় বর্ষবরণের কর্মসূচি। সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমি থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে এ শোভাযাত্রা শুরু হয়। এতে আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক নানান ঘটনাপ্রবাহ প্রতীকীভাবে তুলে ধরা হয়। 

মঙ্গল শোভাযাত্রা শেষে বৈশাখী মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সোহরাওয়ার্দী কলেজের অধ‌্যক্ষ আলী আজম, এনএসআইয়ের জয়েন ডিরেক্টর আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, মুক্তিযোদ্ধা সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম‌্যান রুহিয়া বেগম হাসি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল গাজী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা