বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ২১:৪৩ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ২২:১১ পিএম
পুলিশের সঙ্গে গ্রেপ্তার নাসির উদ্দিন। প্রবা ফটো
চেক জালিয়াতির মামলায় বরগুনার তালতলীর শারিকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে শপথগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওই ইউনিয়নের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘গ্রেপ্তার ইউপি সদস্যের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় আদালতের এক বছরের কারাদণ্ডাদেশ রয়েছে। একই সঙ্গে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।’