× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাটুরিয়ায় নারী চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৫:৩১ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৭:০৫ পিএম

নারী চোর চক্রের ৭ সদস্য। প্রবা ফটো

নারী চোর চক্রের ৭ সদস্য। প্রবা ফটো

মানিকগঞ্জের সাটুরিয়ার চর তিল্লি গ্রাম থেকে স্বর্ণের চেইনসহ চোর চক্রের সাত নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরের দরমণ্ডল গ্রামের ফাতেমা বেগম, জাহানারা বেগম, রাহেলা বেগম, মমতাজ বেগম, সুজানা বেগম, শাহানাজ বেগম ও মাফিয়া বেগম।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল বুধবার সাটুরিয়ার তিল্লি ইউনিয়নের তিল্লি স্কুল মাঠে সকালে স্মার্ট কার্ড বিতরণ করছিল। ওই সময় চম্পা বেগম নামে এক নারীর পিছনে দাঁড়ানো চোর চক্রের এক নারী সদস্য তার গলার স্বর্ণের চেইন কেটে দৌড়ে পালানোর সময় লোকজন তাকে ধরে ফেলে। পরে চোর চক্রের বাকি ছয় নারী সদস্য লাইন থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় চম্পা বেগম সাটুরিয়া থানায় মামলা একটি মামলা করেন। আজ দুপুরে চোর চক্রের সাত সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা