× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদরগঞ্জ উপজেলাসহ ছাত্রলীগের তিন কমিটি ঘোষণা

বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ০৯:৩২ এএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১১:৪৩ এএম

বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি নাফিউল ইবনে সরকার, সাধারণ সম্পাদক মোতাকাব্বের হোসেন জয়

বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি নাফিউল ইবনে সরকার, সাধারণ সম্পাদক মোতাকাব্বের হোসেন জয়

রংপুরের বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও বদরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১২) এপ্রিল রাতে রংপুর ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন নাফিউল ইবনে সরকার, সাধারণ সম্পাদক মোতাকাব্বের হোসেন জয়। সহসভাপতি হয়েছেন তানজিমুল ইসলাম, লুবাইল শাহ্ সার্জেল, রেজাওয়ানুল হক, লুৎফল কবির লিওন, নয়ন চন্দ্র রায়, জান্নাতুল ফেরদৌস তুফান, মাইনুল ইসলাম শাকিল, জুয়েল বাবু। যুগ্ম সাধারণ সম্পাদক রাশিক আলভী, শানু রহমান শুভ, আব্দুল আল মাসুদ, রাকিবুল হাসান রাকিব, রায়হান কবির, আজিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক সাজু পাঠদান ও সৈকত দাস নিঝু।

অন্যদিকে পৌর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে শাকিল আহমেদকে এবং সাধারণ সম্পাদক রাকিব হাসানকে। সহসভাপতি হলেন সেলিম সাদমান ফাইয়াজ, সৌরভ কবির দেহান ও মাহাবুল পাঠান। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর ইসলাম তনু, ইশতিয়াক আহমেদ সাদ, মাইদুল ইসলাম ও কামরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান নোমান, রহিত ইসলাম ও ফায়সাল তানভীর শিথীল।

বদরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল বাবু এবং সাধারণ সম্পাদক সাকিব ইসলাম। কমিটির সহসভাপতি করা হয়েছে রন বর্মন ও বোরহান আলীকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রেজওয়ানুল রানা ও সাগর পোদ্দারকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রুবায়েত ইসলাম রোহিত।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ বলেন, ‘আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্থানীয় আওয়ামী লীগসহ সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করেছি। দীর্ঘ ১৮ বছর পর একযোগে বদরগঞ্জ উপজেলা, পৌর ও বদরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের তিনটি শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল বলেন, ‘আমি আশা করছি বদরগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে একটি শক্তিশালী কাঠামো গঠন করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা