× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৬:৫২ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৭:২৩ পিএম

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার লাহাপাড়া, উত্তর ষোলপাড়া, গোবিন্দপুর ও লাহাপাড়া কবরস্থান এলাকাসহ তিন গ্রামের অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বৈধ সংযোগও বিচ্ছিন্ন করার অভিযোগ করেছেন এলাকাবাসী। পরে তারা তাদের সংযোগ ফিরে পাওয়ার দাবি জানান তিতাসের কাছে। সে সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের বৈধ কাগজপত্রসহ আবেদন করার জন্য বলে। আবেদনের পর বৈধ গ্রাহকের গ্যাস সংযোগ পুনরায় চালু করে দেওয়া হবে বলে জানানো হয়।  

তিতাস গ্যাসের বৈধ গ্রাহক আলী হোসেন বলেন, 'আমি প্রতি মাসে গ্যাস বিলের ৭ হাজার ৫৬০ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিই। জমা টাকার রসিদও দেখিয়েছি, তারপরও আমার লাইনটি কেটে দিয়েছে।' 

আসমা বেগম বলেন, 'আমি প্রতি মাসে গ্যাস বিল বাবদ ১০৮০ টাকা করে প্রদান করতেছি। গ্যাসের লোকদের কাগজপত্রও দেখিয়েছি, তারপরও তারা আমার গ্যাস সংযোগ কেটে দিছে। আমরা বৈধ গ্যাসের গ্রাহক হয়েও এই রমজান মাসে এমন ভোগান্তি পোহাতে হবে।'  

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বলেন, ’সোনারগাঁ পৌরসভা এলাকায় দীর্ঘদিন ধরে লাহাপাড়া, উত্তর ষোলপাড়া, গোবিন্দপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে এ এলাকার বাসিন্দারা সরকারকে প্রায় কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। আমাদের এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ’যেসব বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তারা তাদের বৈধ কাগজপত্রসহ তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের অফিসে একটি আবেদন করবেন। পরে তাদের বৈধ গ্যাস গ্রাহকের লাইন পুনরায় সংযোগ দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের প্রকৌশলী তানভীর হাসান ও আতিকুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা