× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৩:৫৬ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৪:৪৫ পিএম

শেরপুর সদর থানা, শেরপুর। প্রবা ফটো

শেরপুর সদর থানা, শেরপুর। প্রবা ফটো

শেরপুর পৌরসভার চকবাজার মহল্লায় দোকান থেকে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে চকবাজারে তার দোকানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। 

ওই ব্যবসায়ীর নাম জিহান। তিনি সদরের চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জিহানের বাবা সোহেল মিয়া মঙ্গলবার রাত ২টার দিকে কয়েকবার মোবাইলে ফোন দিলে কোনো উত্তর না পাওয়ায় চকবাজার দোকানে গিয়ে ডাকাডাকি করে। পরে একাধিকবার জিহানের মোবাইলে ফোন দেয়। ফোন বাজলেও রিসিভ না করায় দোকানের সার্টার ভেঙ্গে দেখেন জিহান ঝুলে আছে।’ 

তিনি বলেন, ‘খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্স নিয়ে জিহানের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’ 

জিহান মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা