× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাত্র ৩ লাখ টাকা হলেই আলো ফিরবে কবির চোখে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ০১:৫৯ এএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১১:২৬ এএম

শাহিন লতিফ

শাহিন লতিফ

‘আনন্দবাড়ি/বিমর্ষ জীবনযাপন/উন্নতির সকল আশাই নির্দয়/দৃষ্টি চলে যাচ্ছে/শুধু শেষ নজরে/সতেজ হয়ে/অন্ধকার ফুটে উঠেছে।’ দৃষ্টিশক্তি হারানো তরুণ কবি শাহিন লতিফ তার তমসাচ্ছন্ন দিনযাপনের কথা এভাবেই লিখে চলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরমুখাপেক্ষী ঘরবন্দি জীবনে কবির আর্তনাদ ফুটে ওঠে পঙক্তিতেÑ ‘চোখ! সে তো কবেই নিভে গেছে/হাত!সেও তো ধীরে ধীরে অন্ধকারে যাচ্ছে।’ শিল্প ও সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘মেঘ’-এর সম্পাদক ও তরুণ কবি শাহিন লতিফ দীর্ঘ সাত বছর ধরে চোখের এক জটিল রোগে আক্রান্ত। নিউরোলজিক্যাল জটিলতায় কোনো কাজও করতে পারছেন না তিনি।

বর্তমানে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ের চক্ষুরোগ বিশেষজ্ঞ রমারাজা গোপালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। সেখানকার চিকিৎসকরা শাহিন লতিফকে জানিয়েছেন অতি দ্রুত তার চোখের অপারেশন করে কর্নিয়া সংযোজন ও ব্রেনের অপারেশন করে কৃত্রিম নার্ভ সংযোজন করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন চিকিৎসাও চালিয়ে যেতে হবে। তা না হলে চির-অন্ধত্ব বরণ করতে হবে তাকে। চোখের অপারেশন ও চিকিৎসার জন্য অন্তত ১৭ লাখ টাকার প্রয়োজন। তবে এই পুরো টাকা তার পরিবারের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব হচ্ছে না। অবশ্য ইতোমধ্যে নানাজনের সহযোগিতায় ১৪ লাখ টাকা জোগাড় হয়েছে।

শাহিন লতিফ বলেন, ‘আমার চিকিৎসার জন্য আরও ৩ লাখ টাকার প্রয়োজন। এ ৩ লাখ টাকা জোগাড় করতে পারলে আমি চিকিৎসা সম্পন্ন করতে পারব। এখন প্রিয়জন, স্বজন আর বন্ধুদের সহযোগিতা প্রত্যাশা করি আমি।’

শাহিন লতিফ তার চিকিৎসার জন্য ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ৫ লাখ টাকা অর্থ সহায়তা পেয়েছেন। তাকে অর্থ সহায়তা পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : ২১০৪২১৯০২৩৪৭০, অ্যাকাউন্টের নাম : শাহিন লতিফ, প্রাইম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। এ ছাড়া ০১৩১৭২৪৭০৮১ বিকাশ (মার্চেন্ট) অ্যাকাউন্ট নম্বরেও সহায়তা পাঠানো যাবে।

শাহিন লতিফ জানান, ১৯৯৬ সালে সাহিত্যের ছোটকাগজ ‘মেঘ’-এর যাত্রা হয় তার হাত দিয়ে। চলতি বছরের বইমেলার আগে মেঘের ৩৫তম সংখ্যাটি প্রকাশিত হয়েছে। কবি শাহিন ২০১৬ সালে দৃষ্টিশক্তি খোয়ানোর পর তার স্ত্রী স্বপ্না শিলা শ্রুতিলিখনে সহায়তা করছেন তাকে। স্ত্রীর সহযোগিতায় কবি এখনও তার কবিতাচর্চা অব্যাহত রেখেছেন।

শাহিন লতিফ কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ সরকারি বাণিজ্যিক মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেছেন। বাণিজ্যিক মহাবিদ্যালয়ে পড়ার সময় ভালো রেজাল্টের জন্য তিনি বৃত্তিও পান।

এ প্রসঙ্গে অগ্রজ কবি আলফ্রেড খোকন বলেন, ‘শাহিন লতিফ প্রতিভাবান কবি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা বন্ধুরা, স্বজনরা নিজেদের সাধ্যমতো তার পাশে দাঁড়িয়েছি। বেশকিছু অর্থ জোগাড় হয়েছে। এখন আরও কিছু অর্থ হলেই তিনি তার চিকিৎসা করাতে দেশের বাইরে যেতে পারেন। এ অর্থ একাই দেওয়ার ক্ষমতা সমাজের অনেকের রয়েছে। আশা করব হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা