× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়র আরিফের বাসায় আগুন

সিলেট অফিস

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২২:৩৫ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ২২:৪৮ পিএম

রাত পৌনে ৮টার দিকে মেয়র বাসা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রবা ফটো

রাত পৌনে ৮টার দিকে মেয়র বাসা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রবা ফটো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নগরীর কুমারপাড়ার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর কুমারপাড়ার বি-ব্লকের ১ নম্বর বাসার একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুটি ইউনিট রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের টিম লিডার রতন সরকার। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়নি জানিয়ে সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ বলেন, রাত পৌনে ৮টার দিকে বাসার কেয়ারটেকার মিজানুর রহমান ও মেয়রের ঘনিষ্টজন জুরেজ আব্দুল্লাহ গুলজার বাসার পশ্চিম দিকের একটি কক্ষ থেকে ধোঁয়া বেরুতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা মেয়রের ব্যক্তিগত সহকারী সুহেল ও ইমন এবং পিএ তানভীরকে বিষয়টি জানান। প্রাথমিকভাবে সংশ্লিষ্টরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

এই ঘরে বিয়ের আগে মেয়রের বড় মেয়ে থাকতেন উল্লেখ করে তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় মেয়রের মা আমেনা বেগম চৌধুরী ও শ্বাশুড়ি বাসায় ছিলেন। ধোঁয়ায় তারা সামান্য আহত হলেও তাৎক্ষণিকভাবে ভেতর থেকে তাদের বের করে আনা হয়। 

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, মেয়রের টিনশেড বাসার পশ্চিম দিকের কক্ষে বিছানা, জানালার পর্দাসহ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হবে।

গত ২ এপ্রিল ‘ব্যক্তিগত’ সফরে যুক্তরাজ্যে যান সিসিকের টানা দুইবারের মেয়র ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। আগামী ২১ জুন সিসিক নির্বাচনকে সামনে রেখে তিনি যুক্তরাজ্যে গেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। গত সোমবার রাতে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সড়েঙ্গ বৈঠক করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা