× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে বলি খেলা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২২:০৩ পিএম

মঙ্গলবার বিকালে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলি খেলার। প্রবা ফটো

মঙ্গলবার বিকালে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলি খেলার। প্রবা ফটো

পার্বত্য জেলা রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাণ উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামীণ বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে উৎসব উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এ বলি খেলার।

বিভিন্ন এলাকা থেকে আগত ২০ জন পাহাড়ি বলি (কুস্তিগির) এতে অংশগ্রহণ করেন। তাদেরকে প্রথম বড় বলি, দ্বিতীয় বড় বলি, তৃতীয় বড় বলি, সাধারণ বলি ও সাধারণ ছোট বলি হিসেবে ৫টি দলে ভাগ করে খেলা পরিচালনা করা হয়।

চ্যাম্পিয়ন বলির জন্য প্রথম পুরষ্কার ১০ হাজার টাকা ও রানার্স আপ বলির জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়।

খেলায় সেরা বলি হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন সৃজন চাকমা ও রানার্স আপ হয়েছেন রমেস চাকমা।

বলি খেলা দেখতে চিং হ্লা মং মারী  স্টেডিয়ামে হাজার হাজার মানুষ ভিড় জমান।

বুধবার (১২ এপ্রিল) সকালে রাঙামাটির রাজবন বিহার ঘাটে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করে ৩ দিনব্যাপী বিজুর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা