× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়ির আবু আহাম্মদের জামিন স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৮:০০ পিএম

ফটিকছড়ির আবু আহাম্মদের জামিন স্থগিত

২০৪ কোটি টাকা অর্থ পাচারের মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা আবু আহাম্মদের জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে জামিনের বিষয়ে শুনানি হবে বলে মঙ্গলবার (১১ এপ্রিল) চেম্বার জজ আবু জাফর সিদ্দিকী এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সারওয়ার হোসেন বাপ্পী জানান, গত ৬ এপ্রিল ২০৪ কোটি টাকা অর্থ পাচারের মামলায় আবু আহাম্মদকে রুলসহ জামিন দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ। এর আগে ৮ জানুয়ারি তাকে জামিন না দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। গত ৫ ডিসেম্বরও হাইকোর্টে জামিন আবেদন করেন আবু। পর দিন তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এর আগে দায়রা জজ আদালত আবু আহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। জামিন আবেদনে এই তথ্য গোপন করা হয়। এ কারণে আদালত আবু আহাম্মদের আইনজীবী ফারিয়া আলমকেও সতর্ক করেন। ২০২০ সালের ১৮ মার্চ ২০৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে আবু আহাম্মদসহ ২০ জনের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে সিআইডি।

মামলার অভিযোগে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে বিএফআইইউ থেকে প্রাপ্ত ব্যাংকের হিসাব বিবরণী, কাগজপত্র পর্যালোচনা, লেনদেনের ধরন ও আসামির স্থাবর-অস্থাবর সম্পদ পর্যালোচনায় দুর্নীতির প্রমাণ মিলেছে। আসামিরা একে অপরের সহায়তায় কয়েকটি ব্যাংক হিসাব নম্বরে ১২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বর্ণ চোরাচালান, চোরাই ও অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা ও হুন্ডির মাধ্যমে ২০৪ কোটি টাকার পাচার করেছেন। পাচারের সেই অর্থ দিয়ে তারা গাড়ি, বাড়ি ও মার্কেটসহ বিভিন্ন সম্পত্তি অর্জন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা