× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনকল্যাণে যা যা দরকার তাই করব : পেয়ারুল ইসলাম

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ২১:৩৬ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ২১:৫৮ পিএম

ঈদের উপহারসামগ্রী অসহায় ও দরিদ্রের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান পেয়ারুল ইসলাম। প্রবা ফটো

ঈদের উপহারসামগ্রী অসহায় ও দরিদ্রের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান পেয়ারুল ইসলাম। প্রবা ফটো

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণে যা যা দরকার তাই করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। একটি পরিবার যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে চেষ্টা করছি।

সোমবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে ঈদের উপহারসামগ্রী অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

পেয়ারুল ইসলাম বলেন, যে কোনো আপদকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়বদ্ধতা। যে বিপদে পাশে এসে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু। বিশ্বের বহু উন্নত দেশ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়েছে। কিন্তু শেখ হাসিনার সুদূরপ্রসারী চিন্তাধারা এবং সময়োপযোগী পদক্ষেপে বাংলাদেশ বিপর্যয় মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, বোরহান উদ্দিন মো. এমরান, দিলোয়ারা ইউসুফ, আ ম ম দিলশাদ, দেবব্রত দাশ, প্রকৌশলী ইসলাম আহমদ, আবু আহমদ চৌধুরী, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, এইচ এম আলী আবরাহা, ফারহানা আফরিন জিনিয়া, মোস্তফা রাহিলা চৌধুরী, রওশন আরা বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, শহিদুল ইসলাম পিন্টু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা