× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও সাংবাদদাতা রহিম শুভর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৭:৫২ পিএম

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ঠাকুরগাঁও সংবাদদাতা রহিম শুভ ও যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। প্রবা ফটো

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ঠাকুরগাঁও সংবাদদাতা রহিম শুভ ও যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। প্রবা ফটো

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ঠাকুরগাঁও সংবাদদাতা রহিম শুভ ও যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় পঞ্চগড় সাংবাদিক সমাজের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক রনি মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য দেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি হোসেন রায়হান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম, বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন, এখন টিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি লুৎফর রহমান, পঞ্চগড় জেলা সম্মিলিতি সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, বোদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও সংবাদদাতা রহিম শুভ ও যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান মাজহারুল মান্নানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আইনটি বাতিলের দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা