× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ দিনেও সন্ধান মেলেনি শিশু মাহিমের

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১২:২৭ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১২:৫৯ পিএম

আশুলিয়ায় ৮ দিন ধরে নিখোঁজ শিশু মাহিম। ছবি : সংগৃহীত

আশুলিয়ায় ৮ দিন ধরে নিখোঁজ শিশু মাহিম। ছবি : সংগৃহীত

নিখোঁজের আট দিন পার হলেও সন্ধান মেলেনি দুই বছরের শিশু মাহিমের। ২ এপ্রিল সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় তার নানা মিরজল হোসেন মিঠুর বাড়ি থেকে নিখোঁজ হয় মাহিম। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন শিশুর বাবা আজগর হোসেন। 

সোমবার (১০ এপ্রিল) সকালে আশুলিয়া প্রেস ক্লাবে এসে আজগর হোসেন গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

আজগর হোসেন গাইবান্ধা সদর উপজেলার গিদারী এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী ময়লাপট্টি এলাকার ভাড়া থাকেন।

তিনি জানান, ঘটনার দিন তার শিশুপুত্র অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। দীর্ঘ সময় পার হলেও সে বাসায় না ফেরায় তার মা তাকে আনতে যায়। কিন্তু সেখানে তাকে না পেয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

আশুলিয়া থানার এসআই মিলন ফকির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা