× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানাবাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে প্রাণ গেলো শিশু মারিয়ার

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ২২:৪৫ পিএম

রবিবার পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসত ঘর পুড়ে ছাই হওয়ার পর। প্রবা ফটো

রবিবার পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসত ঘর পুড়ে ছাই হওয়ার পর। প্রবা ফটো

পাবনার সাঁথিয়া উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে মারিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের মোকছেদ প্রামাণিকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারিয়া উপজলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে। 

ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান জরিফ আহমেদ বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুনে পুড়ে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং শিশুটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। লাশ তার বাবা রুবেল নিজ বাড়ি নিয়ে গেছেন।’

সাঁথিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাব ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার কথা শুনেছি। তবে কেউ আমাদের কাছে কোনো লিখিত দেইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা