× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি ও পাথর উদ্ধার

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ২০:২১ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ২২:০৬ পিএম

বোদা উপজেলার বলরামপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে মূর্তি ও পাথর উদ্ধার করা হয়। প্রবা ফটো

বোদা উপজেলার বলরামপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে মূর্তি ও পাথর উদ্ধার করা হয়। প্রবা ফটো

পঞ্চগড় সীমান্ত থেকে দুটি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি কষ্টিপাথর উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ এপ্রিল) গভীর রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বলরামপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে মূর্তি ও পাথর উদ্ধার করা হয়। রবিবার (৯ এপ্রিল) বিকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন এ তথ্য নিশ্চিত করেছে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, বড়শশী বিজিবি বিওপির বিওপি কমান্ডার নায়েক সুবেদার রহমতুল কবিরের নেতৃত্বে একটি বিশেষ দল ওই এলাকার সীমান্তের কাছে অভিযান চালায়। এতে বাংলাদেশের ভেতরে বলরামপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে ১২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি, ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বুদ্ধ মূর্তি এবং প্রায় ২৩ কেজি ওজনের তিনটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। ওই সময় দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তি ও পাথরগুলো ফেলে পালিয়ে যান। উদ্ধার করা মূর্তি ও পাথরগুলো প্রত্নতাত্ত্বিক জাদুঘরে পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা