চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ২০:১১ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ২০:৩৬ পিএম
নগরীর বহদ্দারহাট এলাকার শামসু কলোনিতে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়। প্রবা ফটো
চট্রগ্রাম নগরে নকল হারপিক, ভিম লিকুইড তৈরির দায়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর বহদ্দারহাট এলাকার শামসু কলোনিতে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। এ সময় ৪০০ বোতল নকল হারপিক ও ২০০ বোতল ভিম লিকুইড জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ‘বহদ্দারহাট এলাকায় নকল হারপিক, ভিম লিকুইড তৈরি করা হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শামসু কলোনির একটি ঘরে নকল হারপিক তৈরির প্রমাণ পাই। পরে এ ঘটনায় মালিক আব্দুর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, গত ছয় মাস ধরে নকল মালামাল তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জব্দ মালামাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।’