× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুঙ্গিপাড়ায় এনআইকেডিই’র পরিচালক

প্রতি শনিবার বিনা মূল্যে কিডনি প্রতিস্থাপন করা হবে

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৯:১১ পিএম

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন হাসপাতালের নবনিযুক্ত পরিচালক বাবরুল আলম। প্রবা ফটো

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন হাসপাতালের নবনিযুক্ত পরিচালক বাবরুল আলম। প্রবা ফটো

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (এনআইকেডিইউ) আগামী মাস থেকে প্রতি শনিবার বিনা মূল্যে কিডনি প্রতিস্থাপন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত পরিচালক বাবরুল আলম।

তিনি বলেছেন, ‘এই হাসপাতালে আগে শয্যা সংখ্যা ছিল ১৫০টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় ১৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী মাস থেকে ৫০০ বেডে রোগী ভর্তির চেষ্টা করা হবে। সর্বাধুনিক কিডনি ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন চালু করা হয়েছে।‘

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ’সেবা এগিয়ে নিতে প্রতি শনিবার বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নত দেশে যেভাবে কিডনির পাথর নিরাময় করা হয়, এখানেও সেভাবেই আধুনিক চিকিৎসার মাধ্যমে কিডনির পাথর নিরাময় করা হবে। না কেটেই পাথর অপসারণ করাসহ অন্য অপারেশনও নিশ্চিত করা হবে।’

এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিকিসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা