× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৪:১৯ পিএম

দুর্ঘটনাকবলিত পিকআপ। প্রবা ফটো

দুর্ঘটনাকবলিত পিকআপ। প্রবা ফটো

জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা ৩৫ বছর বয়সি শাহ আলম, ৩২ বছরের চঞ্চল বর্মণ ও চালক কাজল নিহত হন। ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে, ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা