× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২১:৫৯ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২২:০৩ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর আব্দুল্লাহ হাওলাদার নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সার হাট এলাকার সন্ধ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল্লাহ হাওলাদার বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের সুমন হাওলাদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন। 

স্বজনদের বরাতে তিনি জানান, আব্দুল্লাহ হাওলাদার ১০ দিন আগে ঢাকা থেকে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সা গ্রামে নানা সিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সে গোসল করতে সন্ধ্যা নদীতে নেমে নিখোঁজ হয়। পরে নিজেরা চেষ্টা করে ব্যর্থ হয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের একটি দল বিকাল সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহর মৃতদেহ উদ্ধার করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা