ঢাকা (সাভার) প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২১:২৬ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২১:৫৬ পিএম
আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকার হারুন অর রশিদের শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রবা ফটো
ঢাকার সাভারে অগ্নিকাণ্ডে একটি শ্রমিক কলোনির ১৫টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনির মালিক হারুন অর রশিদ। শনিবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত সরকার।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে আগুনে টিনশেডের ১১টি ও বড় চারটি কক্ষ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’