× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেপ্তারের তিন ঘণ্টা পর মুক্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তাদির

সিলেট অফিস

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৯:২২ পিএম

খন্দকার আব্দুল মুক্তাদির। সংগৃহীত ছবি

খন্দকার আব্দুল মুক্তাদির। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তারের তিন ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মুক্তাদিরের আইনজীবীরা জামিনের কাগজপত্র নিয়ে থানায় গেলে পুলিশ তাকে ছেড়ে দেয়।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যে মামলায় মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়েছিল তাতে তিনি জামিনে রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের পর আইনজীবীরা সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে থানায় আসলে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। 

গতকাল শনিবার বিকাল ৩টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে থেকে মুক্তাদিরকে গ্রেপ্তার করে পুলিশ। মুক্তাদির বিমানে ঢাকা থেকে সিলেট গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকালে অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস জানিয়েছিলেন, ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি নেতা মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই তাকে পুলিশ গ্রেপ্তার করা হয়।

গত নির্বাচনে সিলেট-১ (সদর-নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের বিরুদ্ধে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুক্তাদির।

বিএনপি নেতাদের দাবি, শনিবারের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মুক্তাদির সিলেটে আসছিলেন। পুলিশি বাধার মুখে নগরীর তিনটি পয়েন্টে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।

অবশ্য পুলিশ বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিএনপিকে উন্মুক্ত স্থানের বদলে কোনো কমিউনিটি সেন্টার বা ইনডোরে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা