× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ল শ্রমিক কলোনীর ১৫ ঘর

সাভার প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৫:০৪ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৫:৩২ পিএম

শ্রমিক কলোনীর ১৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রবা ফটো

শ্রমিক কলোনীর ১৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রবা ফটো

সাভারে শ্রমিক কলোনীর ১৫টি ঘর আগুনে পুড়ে গেছে। শনিবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় হারুন অর রশিদের শ্রমিক কলোনীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত সরকার জানান, বেলা পৌনে ১২টায় শ্রমিক কলোনীর টিনসেড বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাই।  পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৫টি ঘর আগুনে পুড়ে যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনীর মালিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা