× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে চেতনা নাশক স্প্রে দিয়ে দুই বাড়িতে লুট

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২৩:০৩ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৯:৫৮ পিএম

অসুস্থ মিজানুর রহমান শিকদার চিকিৎসা নিচ্ছেন। প্রবা ফটো

অসুস্থ মিজানুর রহমান শিকদার চিকিৎসা নিচ্ছেন। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বাড়িতে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মিজানুর রহমান শিকদার ও তার ভাই মৃত কামরুজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষাক্ত স্প্রেতে আহত দুই পরিবারের পাচঁজন সজ্ঞাহীন অবস্থায় রয়েছে।

তারা হলেন- মিজানুর রহমান শিকদার ও তার স্ত্রী রানী বেগম, মৃত কামরুজ্জামানের স্ত্রী নাজমা বেগম, মেয়ে তুবা আক্তার ও ছেলে রায়হান শিকদার। 

তারা সজ্ঞাহীন থাকায় দুর্বৃত্তরা কি পরিমান নগদ অর্থ ও মালামাল নিয়েছে তা জানা যায়নি।

মোরেলগঞ্জে থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ভোররাতের দিকে ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি অনুসন্ধান শুরু করেছে। অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা