× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার রাজশাহী-৪ আসনের এমপি এনামুলের ভিডিও ভাইরাল

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৯:২০ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৯:৩৯ পিএম

সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রবা ফটো

সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রবা ফটো

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সংসদ সদস্য। জিডিতে ফেসবুক আইডি হ্যাক হওয়ার কথা জানিয়েছেন তিনি। 

এর আগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এমনকি তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে নানা সময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা মানববন্ধনও করেছেন। 

সংসদ সদস্য এনামুল হকের ভিডিওতে দেখা যায়, তিনি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলার পর ব্যক্তিগত আলাপে যান তারা। 

এদিকে ভিডিও ছাড়ানোর পর গত বৃহস্পতিবার রাতে ঢাকার কলাবাগান থানায় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। 

তিনি বলেন, ‘এমপি এনামুল হকের একটি ফেসবুক আইডি ছিল। যা ২০১৯ সালে হ্যাক হয় বলে তিনি ধারণা করেন। তবে কিছু দিন পরে তা আবার ঠিক হয়ে যায়। আইডিটা বন্ধ ছিল দীর্ঘ দিন। তিনি বিষয়টিকে তখন গুরুত্ব দেননি। তবে ইদানীং দেখছেন যে কে বা কারা ওই আইডি ব্যবহার করে আজেবাজে কিছু কথাবার্তা বলছে। এজন্য তিনি ওই আইডি বন্ধ হওয়া জরুরি বলে মনে করছেন। এ কারণে তিনি থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ভিডিও ছড়িয়ে পড়া বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ফোনে বলেন, ‘আমি সংসদে আছি। এ বিষয়ে পরে কথা বলব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা