× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্তানের ওষুধ আনতে গিয়ে সড়কে গেল শিক্ষকের প্রাণ

কু‌ড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৮:৪৭ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৯:২৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কু‌ড়িগ্রাম শহ‌রে বালুবাহী ট্রাক্টরচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু হ‌য়ে‌ছে। সন্তানের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন বলে পরিবার সূত্রে জানা যায়।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে শহরের ত্রিমোহনী বাজা‌রের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান রাজু উ‌লিপুর উপ‌জেলার ধরণীবা‌ড়ী ইউ‌নিয়‌নের মধুপুর আকন্দপাড়া গ্রা‌মের মজাহার আলীর ছে‌লে। তিনি একই উপ‌জেলার ধামশ্রেনী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহ‌রিয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, মোটরসাইকেলযোগে রংপুর-কু‌ড়িগ্রাম মহাসড়‌ক ধ‌রে কু‌ড়িগ্রাম শহ‌রে যাওয়ার পথে শহ‌রের ত্রিমোহনী বাজা‌র এলাকায় পৌঁছা‌লে রাজুর বাহনে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাক্টরচাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

পরিবারের বরাতে রাজুর স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ক‌রিম ব‌লেন, ‘সকা‌লে স্ত্রীসহ কু‌ড়িগ্রা‌মে যান রাজু। স্বজনের বা‌ড়ি‌তে স্ত্রী‌কে রে‌খে মোটরসাই‌কেল নি‌য়ে রাজারহাট উপ‌জেলার ছিনাই এলাকায় ছে‌লের জন‌্য হো‌মিও ওষুধ আনতে যান। ফেরার প‌থে দুর্ঘটনা ঘটে।’

কুড়িগ্রাম সদর থানার ওসি শাহ‌রিয়ার বলেন, ‘ট্রাক্টরচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা