× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৪:২৮ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৫:১৯ পিএম

নিহত মাসুম সিকদার। প্রবা ফটো

নিহত মাসুম সিকদার। প্রবা ফটো

নরসিংদীর পলাশে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার চরসিন্দুর বালিয়ারমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম মাসুম সিকদার। তিনি চরসিন্দুর ইউনিয়নের চলনা নামাপাড়া এলাকার বাসিন্দা।

পলাশ থানার উপপরির্দশক (এসআই) আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক জব্দ ও চালক নাঈম মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, কর্মস্থল থেকে বাইসাইকেলে শুক্রবার সকালে বাসায় ফিরছিলেন মাসুম সিকদার। ৯টার দিকে বালিয়ার মোড়ে পৌঁছালে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা