× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলে সংসারে টাকা দেয় না বলে পুত্রবধূকে হত্যার অভিযোগ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৬:২১ পিএম

অভিযুক্ত নুর ইসলাম। প্রবা ফটো

অভিযুক্ত নুর ইসলাম। প্রবা ফটো

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচরে পুত্রবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। নিহত পুত্রবধূর নাম বিবি কুলসুমা।

পুলিশ বলছে, কুলসুমার স্বামী সংসারে টাকা দিতে না পারায় তাকে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তিনদিন অভুক্ত ছিলেন কুলসুমা। অভিযুক্তের নাম নুর ইসলাম। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উড়িরচর তিন নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটলেও মধ্যরাতে জানাজানি হয়। 

উড়িরচর চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে বিচ্ছিন্ন একটি ইউনিয়ন। 

নিহত কুলসুমা উড়িরচরের ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। তার বয়স ১৮ বছর। তিন মাস আগে নুর ইসলামের ছেলে আজিম উদ্দিন অন্তরের সাথে কুলসুমার বিয়ে হয়। 

কুলসুমার শাশুড়ির বরাতে সন্দ্বীপের উড়িরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহীন মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অন্তর ফেনীর একটি মুরগি ফার্মে চাকরি করেন। গত কিছুদিন তিনি সংসারে টাকা দিতে পারছিলেন না। এ কারণে রাগ করে নুর ইসলাম ঘরে রান্না বন্ধ করে দেন। গত তিনদিন ওই ঘরে রান্না বন্ধ ছিল। কুলসুমা ও তার শাশুড়ি এই তিন দিন শসা খেয়ে রোজা রাখছিলেন। একপর্যায়ে অন্তর তার মাকে বলেন কুলসুমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে।’ 

তিনি জানান, বৃহষ্পতিবার সকালে কুলসুমা বাপের বাড়ি যাওয়ার জন্য বের হলে কুলসুমাকে বাধা দেন শ্বশুর নুর ইসলাম। কুলসুমা তখন নুর ইসলামকে জানান অন্তরের কথা মতো সে বাপের বাড়ি যাচ্ছে। এতে ক্ষেপে গিয়ে নুর ইসলাম কুলসুমাকে গলা ধাক্কা ও লাথি দেয়। তিন দিনের অভুক্ত কুলসুমা শশুরের এক লাথিতে ঘটনাস্থলে পড়ে মারা যান। 

পরিদর্শক শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা তখনই ঘটনাস্থলে যাই। নুর ইসলামকে আটক করে সন্দ্বীপ থানায় পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সন্দ্বীপ পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা