× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুষসহ বিসিক কর্মকর্তা গ্রেপ্তার: দুদকে অভিযোগকারীর ওপর হামলার অভিযোগ

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১১:১৮ এএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৫:০৩ পিএম

হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এসকান্দার ঢালি। প্রবা ফটো

হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এসকান্দার ঢালি। প্রবা ফটো

শরীয়তপুর জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক মো. মনির হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তারের পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগকারী এসকান্দার ঢালির উপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে এ হামলার ঘটনা ঘটে।

পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) চুন্নু শেখ বলেন, ‘হামলার ঘটনায় রাতে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা করেছেন ভুক্তভোগী এসকান্দার ঢালী।’

তিনি বলেন, ‘এসকেন্দার ঢালী আহত অবস্থায় শরীয়তপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন। হামলায় এসকান্দার ঢালী হাত-পা ভেঙ্গে যায়। এ ঘটনায় শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪/৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাত ১২টার দিকে পালং মডেল থানায় একটা হত্যা চেষ্টার মামলা করেন এসকেন্দার ঢালী।’

আহত এসকান্দার ঢালি বলেন, ‘শরীয়তপুর বিসিক শিল্প নগরী থেকে ৩টার দিকে একটি অটোরিকশায় করে ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল নিয়ে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের ভাই কবির চৌকিদার আমাকে ঘেরাও করে। সেখান থেকে অটোরিকশাসহ মুন্সিরহাট নদীর পাড়ে আমাকে নিয়ে হাতুড়ি ও লাঠি মারধর করে। তারা বলেন, কেন আমি বিসিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছি। আমাকে চিকিৎসার জন্য হাসপাতালেও আসতে দেয়নি তারা। আমি সেখান থেকে স্বজনদের ফোন করে ঘটনাস্থলে আসার কথা বললে তারা আমাকে শরীয়তপুর হাসপাতালে নিয়ে আসেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা