নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২১:৪২ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২১:৪৮ পিএম
গ্রেপ্তার মো. ইউসুফ। সংগৃহীত ছবি
পরিচয় গোপন করে ১৪ বছর বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মো. ইউসুফ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরে তাকে রাজধানী ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের বাসিন্দা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০০৯ সালে সাব্বির হত্যাকাণ্ডের পর থেকে আসামি ইউসুফ পলাতক ছিলেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইউসুফকে শনাক্ত করে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে সাজা এড়াতে দীর্ঘ ১৪ বছর ছদ্মবেশে আত্মগোপনে ছিল।
ইউসুফকে বিকালে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।