× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলচাপায় পথচারী নিহত

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২১:১৭ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২১:৩৫ পিএম

সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক। সংগৃহীত ফটো

সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক। সংগৃহীত ফটো

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলের চাপায় মোক্তার হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে মহাসড়কের নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোক্তার হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রাউতারা গ্রামের ছকির আলীর ছেলে। তিনি আশুলিয়ার চারিগ্রাম বটতলা এলাকায় ভাড়া বাসায় থেকে ঝুটের গোডাউনে কাজ করতেন।

এ ঘটনায় মোটরসাইকেল ও এর চালক আজমুল খান নয়নকে আটক করেছে পুলিশ। নয়ন মানিকগঞ্জে ক্রাউন সিমেন্টের ঢাকা ট্রেড লিংক ডিলারে মার্কেটিং বিভাগে কাজ করেন।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ছালেহা আক্তার জানান, বাঁশতলা এলাকায় নিরিবিলি ঝুটের গোডাউন থেকে কাজ শেষে প্রতিদিনের মতো বাসায় ফিরছিলেন মোক্তার হোসেন। এ সময় নিরিবিলি এলাকায় ওভারব্রিজের পশ্চিমে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ’এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা