খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৬:০৫ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৬:৩৬ পিএম
৪৩ বিজিবির উদ্যোগে রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে ইফতারসামগ্রী বিতরণের সময়। প্রবা ফটো
খাগড়াছড়ির রামগড়ে অসহায় ও দুস্থ রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে ইফতারসামগ্রী বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’রামগড় উপজেলায় ৪৩ বিজিবির উদ্যোগে শতাধিক রোজাদারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। রমজানের শুরু থেকেই আমরা এ কার্যক্রম অব্যাহত রেখেছি। মাসব্যাপী চলবে আমাদের এ কার্যক্রম। রোজাদারদের হাতে ইফতারসামগ্রী খেজুর, ছোলা, মুড়ি, পিঁয়াজু, পানি, জিলাপি ইত্যাদি দেওয়া হয়।’
তিনি বলেন, ’পাহাড়ের সম্প্রীতি বজায় রাখতে অসহায় মানুষদের পাশে থেকে সব সময় কাজ করে বিজিবি। অসহায় রোজাদারদের কষ্ট লাঘবে রমজানজুড়ে তাদের ইফতারে সহায়তা করছে বিজিবি।’
ইফতার সামগ্রী বিতরণের সময় রামগড় জোন ৪৩ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।