× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে বিএনপি কার্যালয়ে ফের হামলা-ভাঙচুর

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২১:৪৫ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ২২:০৯ পিএম

নরসিংদীতে বিএনপি কার্যালয়ে ফের হামলা-ভাঙচুর

নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে জেলা ছাত্রদলের পদবঞ্চিত ও বহিষ্কৃত নেতারা বুধবার (৫ এপ্রিল) আবারও হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির আগামী শনিবারের কেন্দ্রীয় কর্মসূচির বিষয়ে আলোচনা সভা করার সময় এই হামলা চালানো হয়। এ সময় গুলি, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করা হয়েছে।

জেলা বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, কার্যালয়ে বোমা হামলার পাশাপাশি আশপাশের দোকানপাট ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। সংবাদ সংগ্রহ করতে আসা এক সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করেছে হামলাকারীরা।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিএনপির কেন্দ্র ঘোষিত প্রত্যেক মহানগর ও উপজেলায় নেতাকর্মীদের অবস্থান ধর্মঘট বাস্তবায়নের জন্য দুপুরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকন, বেলাব-মনোহরদী আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী ও আব্দুল বাছেদসহ বিএনপির নেতারা ঘরোয়া প্রস্তুতি সভা করছিলেন। এ সময় হঠাৎ ছাত্রদলের পদবঞ্চিত ও বহিষ্কৃত নেতারা বিএনপি অফিসে হামলা চালায়। ওই সময় বিএনপির কার্যালয়ের প্রধান ফটক ভাঙচুরের পাশাপাশি দফায় দফায় ককটেল ও গুলি ছোড়া হয়। হামলাকারীরা একটি অটো রিকশার শোরুমও ভাঙচুর করেছে। এর আগেও তারা বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিল।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকন বলেন, পুলিশের মদদে এই হামলা চালানো হয়েছে। পুলিশ হামলাকারীদের নিরাপদে ফিরে যেতে সাহায্য করেছে। ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

জাতীয়তাবাদী মহিলা দলের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা আক্তার এই হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা