× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন মোস্তফা গ্রুপের ৯ মালিক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ২০:২৫ পিএম

মোস্তফা গ্রুপের কার্যালয়। ফাইল ফটো

মোস্তফা গ্রুপের কার্যালয়। ফাইল ফটো

ঋণখেলাপি মামলায় পাঁচ কোটি টাকা পরিশোধ করে বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন মোস্তফা গ্রুপের ৯ মালিক। বুধবার (৫ এপ্রিল) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ অনুমতি দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রেজাউল করিম শাহেদ বলেন, ‘পাঁচ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করে বিবাদীরা আদালতে দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের আপাতত বিদেশগমনের অনুমতি দিয়েছেন। এক্ষেত্রে আদালতের অভিমত হচ্ছে, ঋণখেলাপিরা ঋণ পরিশোধের সদিচ্ছা নিয়ে কোর্টে আবেদন করলে কিংবা এগিয়ে এলে তাদের পর্যাপ্ত আইনানুগ সুযোগ দেওয়া উচিত।’ 

মোস্তফা গ্রুপের মালিকানাধীন মোস্তফা অয়েল প্রোডাক্টস লিমিটেডের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০২১ সালে বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে সাউথইস্ট ব্যাংক। তাদের কাছে ব্যাংকটির পাওনা ১১৩ কোটি ৭৬ হাজার টাকা। ওই মামলায় আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পাশাপাশি তাদের পাসপোর্ট জব্দের নির্দেশ দেন। রায়ের পর আসামিরা পাঁচ কোটি টাকা ঋণ পরিশোধ করে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে বুধবার আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতেই তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেন বিচারক। 

মামলার আসামিরা হলেন, মোস্তফা অয়েল প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান তাইসির রহমান, ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান, পরিচালক হেফাজতুর রহমান, জমির উদ্দিন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন, কফিল উদ্দিন, শফিক উদ্দিন ও রফিক উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা